একটা লুকানো ইচ্ছে

একটা লুকানো ইচ্ছে

ছোটবেলায় বৃষ্টির দিনে স্কুলে সবাই রঙিন রেইনকোট পরে আসতো। আমারও খুব ইচ্ছে হতো একটা হলুদ-বেগুনি রেইনকোট পরার। কিন্তু তখন সংসারের যে অবস্থা ছিল, এমন ছোট ছোট ইচ্ছেগুলো মুখে আর বলা হতো না, মনেই জমে থাকতো।

একদিন মামার হোন্ডার রেইনকোটটা গায়ে দিলাম। ছোট্ট আমি সেই বিশাল রেইনকোটের ভেতর পুরো হারিয়ে গেলাম। মনে হচ্ছিল যেন কোনো সুপারহিরোর পোশাক পরে আছি।

অনেক বছর পর মেঘালয়ে দাঁড়িয়ে নিজের টাকায় প্রথম রেইনকোটটা কিনে গায়ে দিলাম। সুপারহিরোর পোশাক না, তবু বুকের ভেতর অদ্ভুত একটা আনন্দ হলো। বহুদিনের একটা লুকানো ইচ্ছে যেন চুপচাপ পূরণ হয়ে গেল।

আলহামদুলিল্লাহ, আজ একটু ভালো দিন দেখছি। এর পেছনে আল্লাহর রহমত, আর আব্বু, আম্মু আর অনেক মানুষের ভালোবাসা। কারো একটা ভালো কথাও আমার জীবনে কত বড় পরিবর্তন এনেছে, তারা হয়তো কোনোদিন জানবেও না।

আর যাদের কঠিন কথা আর তিরস্কার আমাকে আরো জেদি করেছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা। সবাইকে আলাদা করে ধন্যবাদ দেওয়া হয়নি, কিন্তু কাউকে ভুলিনি।